
ছাত্রনেতা মোমিন মেহেদী’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িত গ্রেফতারের দাবীতে বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটি বিবৃতি
বঙ্গবন্ধু লেখক পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাউন্ডবাংলার নির্বাহী পরিচালক মোমিন মেহেদী’র উপর বি.এন.পি’র কুখ্যাত সন্ত্রাসী সুশান্ত দাস গংদের হামলার তীব্র নিন্দা এবং অতি সত্বর তাদের গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আয়াত আলী পাটওয়ারীসহ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ভাংচুর ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ছেড়াকে কেন্দ্র করে প্রতিবাদ করলে উল্লেখিত সন্ত্রাসীরা মোমিন মেহেদী’র উপর গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায় অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। অন্যদিকে আগামী ২ অক্টোবর এ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচারের দাবীতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু লেখক পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিককে থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক কবি নীহার মোশারফ।

